রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

খাবার বিতরণ নিয়ে নড়াইলে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের সংঘর্ষ, ৪ নেতাকর্মী আহত

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2022 04:58:53 am

খাবার বিতরণ নিয়ে নড়াইলে আ’লীগ-স্বেচ্ছাসেবকলীগের সংঘর্ষ, ৪ নেতাকর্মী আহত

।। কার্ত্তিক দাস,নড়াইল।।

নড়াইলে খাবার বিতরণকে কেন্দ্র আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘটনা ঘটে। আহতরা হলেন-নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজল, স্বেচ্ছাসেবকলীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, ফারুক হোসেন নাহিদুজ্জমান। এদের বাড়ি শহরের ভওয়াখালী চরেরঘাট এলাকায়। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের কয়েকটি খাবার প্যাকেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনের কাছে ছিল। সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনের কাছে খাবার চায়লে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে বোরহানের পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে ওঠার সিঁড়ির স্টিলের রেলিং ভেঙ্গে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মারধর করেন। সময় স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মী আহত হন। এর মধ্যে নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সিদ্দিক আহম্মেদের স্ত্রী নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী, লীগ নেতা অ্যাডভোকেট গোলাম নবী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা ছাত্রলীগ সভাপতি নাঈম ভুঁইয়াসহ অনেকে। অতিথিবৃন্দ চলে যাওয়ার পরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ স্মরণসভার আয়োজন করে।

 

ব্যাপারে নড়াইল পৌর মেয়র আনজুমান আরা বলেন, আমি দুইপক্ষকেই নিবৃত করার চেষ্টা করেছি।

 

নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাংখিত ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। নিয়ে কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। #

১৭/০৮/২২ ছবি আছে।

 

 

 

Tag
আরও খবর