কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভ্রাম্যমান মুক্তিযোদ্ধা জাদুঘর এখন নড়াইলে

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 18-08-2022 01:40:34 am

ভ্রাম্যমান মুক্তিযোদ্ধা জাদুঘর এখন নড়াইলে

 


।। কার্ত্তিক দাস,নড়াইল।।

ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর এখন নড়াইলে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় এ প্রজন্মকে গড়ে তুলতে জেলার নির্বাচিত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রদর্শন করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আল জামিয়াতলি ইসলামিয়া দাখিল মাদ্রাসা,লাহুড়িয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা,বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট উচ্চ বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়,কালিয়া উপজেলার শাহাবাগ ইউনাইটেড একাডেমি,মনোরন্জন কাপুড়িয়া  কলেজ,চাচুড়িী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রন্জন কুমার সিংহ জানান,বুধবার (১৭ আগষ্ট)থেকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাদুঘর প্রদর্শনের মধ্য দিয়ে নড়াইলের কার্যক্রম শুরু হয়। ৩১ আগষ্ট পর্যন্ত জেলার নির্ধারিত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রদর্শন চলবে।

তিনি বলেন,এ কর্মসূচির মাধ্যমে এ প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ঘটনা প্রত্যক্ষদর্শীর ভাষ্য বিবরনী লিখে আমাদের কাছে পাঠাবে। আমরা সেখান থেকে বাছাইকৃত লেখাগুলো নাম সম্বলিত সংগ্রাহক তালিকা ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করবো। এতে এ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও অন্যদের জানাতে উদ্যোগি হবে এবং উৎসাহ যোগাবে। এর ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে। #

১৮/০৮/২২ ছবি আছে।

 

 

Tag
আরও খবর