কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এলিটদের নারায়ণগঞ্জ ক্লাবে প্রেসিডেন্ট নির্বাচিত এম. সোলায়মান

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি সহ ১১ সদস্যের কমিটিতে ভোটের লড়াইয়ে মুখোমুখি হয়েছেন ১৬ জন প্রার্থী। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এই বার নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যা ২২৬০ জন। এর মধ্যে পুরুষ ১৫১২ ও নারী ৭৪৮ জন। সভাপতি পদে জয়ী হয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের তিনবারের সভাপতি এম সোলায়মান। তিনি পেয়েছেন ৯১৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন ৬৭১ টি ভোট। সিনিয়র সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু। তিনি পেয়েছেন ৯৫০ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২টি ভোট। সেই সাথে মো. সাইদুল্লাহ হৃদয় সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩৮ টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১টি ভোট, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ টি ভোট। পরিচালক হিসেবে জয়ী হয়েছেন, দিলারা মাসুদ ময়না, হারুন অর রশিদ, মো. জাহিদ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব, কাজী আব্দুস সাত্তার, কৌশিক সাহা, সেলিম রেজা শ্রীজয়, মো. তাজিউদ্দিন আহমেদ। নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ছিলেন আনিসুল ইসলাম সানি। এছাড়াও কমিশনে ছিলেন সাইফুল আলম, কুতুবউদ্দীন আহমেদ, এড. মো. রাকিবুল হাসান শিমুল, মোহাম্মদ হোসেন মিঠু। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এড. মো. জাকির হোসেন এবং সদস্য মো. নবী হোসেন, খন্দকার মাহাবুব হোসেন (বাবু)।
আরও খবর







নাসিকে ২২ স্থানে বসবে কোরবানির পশুর হাট

৫৪৩ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে