কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তারুণ্যের শক্তি, জাতির সমৃদ্ধি: শরীয়তপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত

শরীয়তপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) যুব প্রশিক্ষণ কেন্দ্র, শরীয়তপুরে আয়োজিত এই সমাবেশে জেলার তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন, তার বক্তব্যে বলেন, "দেশের উন্নয়ন তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি এবং কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। তারুণ্যের উৎসবের মতো আয়োজন তরুণদের অনুপ্রেরণা যোগায় এবং তাদের উন্নয়নমুখী উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করে।"

তিনি আরও বলেন, "শিক্ষা, দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে যুবসমাজকে উন্নয়নের কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং উদ্যোগের মাধ্যমে তরুণরা তাদের সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারবে।"

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম-বার) তরুণদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, "যুবসমাজ দেশের শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে জাতি আলোকিত হবে।"

সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরাণ তরুণদের স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, "সুস্থ তরুণরাই একটি জাতির মূল ভিত্তি।"

শরীয়তপুর যুব উদ্যোক্তা সংগঠনের কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন (জিএম ফরিদ-বি এস সি) বলেন, "বর্তমান সময়ে তরুণদের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। আমাদের সংগঠন জেলার তরুণদের প্রশিক্ষণ, পরামর্শ এবং আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করছে। তারুণ্যের উৎসবের মতো প্ল্যাটফর্ম তরুণদের দক্ষতা প্রকাশের সুযোগ করে দেয়।"

এবারের তারুণ্যের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। সমাবেশে বক্তারা তরুণদের উন্নয়ন, দক্ষতা বিকাশ এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও সমাবেশের সভাপতি শ্যামল কৃষ্ণ অধিকারী বলেন, "এই আয়োজন শুধু উদযাপন নয়, বরং এটি তরুণদের মধ্যে দায়িত্ববোধ এবং তাদের মেধা কাজে লাগানোর উৎসাহ প্রদান করে।"

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যুবসমাজের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও নিয়মিত করার আহ্বান জানান।

Tag
আরও খবর