কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়িয়ায় নৌ পুলিশের অভিযানে পদ্মা নদীতে বাল্কহেডসহ ৩ জন আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সময় নৌ পুলিশের অভিযানে বাল্কহেডসহ তিনজনকে আটক করা হয়েছে।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিলের নেতৃত্বে এসআই মোমেন ভূঁইয়া এবং অন্যান্য পুলিশ সদস্যরা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এই চক্রকে আটক করেন। আটককৃতরা হলেন, চর নড়িয়ার জুয়েল মোল্লা, শুভগ্রামের রাজু শেখ এবং মহিবুল্লাহ, যিনি মতলব, চাঁদপুরের বাসিন্দা।

অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। জানা যায়, কিছু ব্যক্তি রাতের আঁধারে বাল্কহেড দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। নৌ পুলিশ তাদের আটক করতে সক্ষম হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, "নদীতে অবৈধ কোন কাজ হতে দেওয়া হবে না। পদ্মা নদীর পরিবেশ রক্ষা এবং সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আরও জানান, পদ্মা নদীতে ঝাটকা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ঝাটকা শিকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag
আরও খবর