উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

নড়িয়ায় ৯ বছর পর ঘড়িষার ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা: আহ্বায়ক জসিম, সদস্য সচিব ইমরান

দীর্ঘ ৯ বছর পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) বাদ মাগরিব ইউনিয়নের বাংলাবাজারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে প্রধান অতিথি করে আয়োজিত এক কর্মীসভায় শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের নির্দেশে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন স্বাক্ষরিত এ কমিটি পাঠ করে শোনান উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।

নবগঠিত কমিটিতে জসিম ঢালীকে আহ্বায়ক ও মোঃ ইমরান চৌকিদারকে সদস্য সচিব করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ পলাশ রাড়ীকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আকরাম বেপারী, শারফিন খান, রাজন তালুকদার, সোহাগ মোল্লা, চাঁন শরীফ মৃধা, বাচ্চু তালুকদার, ফয়সাল মোল্লা, মনির হোসেন বেপারী, মানসুর সরদার, আফজাল মৃধা, স্বপন মাদবর, বাচ্চু রাড়ী, তপন মৃধা, জসিম ও আকাশ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. জাহাঙ্গীর রাড়ী, শফিকুল ইসলাম শান্ত, বাচ্চু মীর মালত, লাল মিয়া মাঝী, শফিক মাঝী, সোহেল খান, ঈমান রাড়ী, রিয়াজ মৃধা, রনি মুন্সি, নাঈম মৃধা, রায়হান উকিল, বাদশা শেখ, বাবুল মীর মালত, নাছির রাড়ী, রুবেল মৃধা, কবির, মোজ্জামেল বেপারী, শফিক শিকদার, নিরব রাড়ী, কামরান বেপারী, রাজন বেপারী, আনিস মালত, শাওন হাওলাদার, বাবু মুন্সী, মেহেদী হাসান, রনি চৌকিদার, স্বপণ, সেলিম লাকুরিয়া, পিয়াল খান, দিদার মুন্সী, আলাউদ্দিন মোল্লা, সাদ্দাম বাবুচী ও খাঁন মোহাম্মদ।

কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সী, সাধারণ সম্পাদক হেলাল মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রাড়ী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝি, সহ-সভাপতি সেকান্দর ঢালী, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক বোরহান কবির, যুগ্ম আহ্বায়ক কামরান বেপারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘড়িষার ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাচ্চু মীর মালত এর সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জীবন মোল্লার সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

প্রধান অতিথির বক্তব্যে হাজী মতিউর রহমান সাগর বলেন, আমার প্রিয় নেতা শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ নির্দেশ দিয়েছিলেন তিন দিনের মধ্যে এ কমিটি ঘোষণা করতে। আমরা অনেক প্রতিকুলতার মধ্যেও আজ তিন দিনের মধ্যে এ কমিটি ঘোষণা করতে পেরেছি। যারা সবচেয়ে বেশি ত্যাগী ও সাহসী তাদেরকে আমরা এই কমিটিতে সামনের সারিতে স্থান দিয়েছি। আজকের এই নবগঠিত কমিটির মাধ্যমে আমরা ঘড়িষারের সংগঠনকে আরও গতিশীল করতে চাই। দল যাকে দায়িত্ব দিয়েছে, তাকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আপনারা মাঠে থাকবেন, নেতৃত্বে থাকবেন, জনগণের পাশে থাকবেন এবং আগামীর নির্বাচনে শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয়ে কাজ করে যাবেন।

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত আহ্বায়ক জসিম ঢালী বলেন, আমরা দলের নির্দেশনা অনুযায়ী তিন মাসের মধ্যে ওয়ার্ড পর্যায়ে কার্যকর ও সক্রিয় কমিটি গঠন করব। সেই সাথে আগামী নির্বাচনে আমাদের নেতা শফিকুর রহমান কিরণকে দিনের আলোয়ে ঘড়িষার ইউনিয়নের সর্বোচ্চ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সদস্য সচিব মোঃ ইমরান চৌকিদার বলেন, দীর্ঘদিন পরে সংগঠনের এই নবজাগরণ আমাদেরকে আরও দায়িত্ববান করেছে। আমরা সবাইকে নিয়ে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলব। সেই সাথে দলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ। 

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করেন উপস্থিত নেতাকর্মীরা। পরে বাজার এলাকায় এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে উচ্ছ্বসিত কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Tag
আরও খবর