উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

ঘড়িষারে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনগুলো।

রবিবার (৬ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল বের হয়ে একত্রিত হয় বাংলা বাজার এলাকায়। পরে সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতারা বলেন, ঘড়িষার জনগণ আর অনিয়মের সঙ্গে আপস করবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সমাজকে জাগিয়ে তোলা আমাদের লক্ষ্য।

তারা আরও জানান, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অছিউজ্জামান নওশেদ সরদার, সাবেক উপজেলা বিএনপি সদস্য ডা. আমিনুর রহমান আমিন, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম রাতুল, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চাঁন শরীফ হাওলাদার, সহ-সভাপতি মান্নান হাওলাদার, সাবেক যুবদল নেতা বাচ্চু হাওলাদার, ইতালি প্রবাসী বিএনপি নেতা সোলাইমান মৃর্ধা, যুবনেতা শারফীন খান, আলাউদ্দিন মোল্লা ও বিল্লাল খান।

এছাড়াও উপস্থিত ছিলেন—ঘড়িষার ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনছুর ছৈয়াল, সাধারণ সম্পাদক মিলন মালত, সাংগঠনিক সম্পাদক সেলিম, সিনিয়র সহ-সভাপতি ইমন মাঝি, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর থান, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপন বেপারি, ঘড়িষার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান সরদার, সাধারণ সম্পাদক আমান, যুগ্ম সম্পাদক জসিম ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল।

মিছিলে রাজ্জাক মালত, মনির সরদার, আশরাফ শেখসহ অত্র এলাকার অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর