উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ঘড়িষার ইউনিয়নের হালইসার এলাকায় হালইসার সমাজকল্যাণ সমিতির উদ্যোগে সমিতির অফিস সংলগ্ন মসজিদ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হালইসার সমাজকল্যাণ সমিতির সভাপতি ডা. মো. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. আনোয়ারুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও মাতৃছায়া প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব হোসেন ভুঁইয়া, জামিয়া উসমানিয়া কাওমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর (দা.বা.) এবং ঘড়িষার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু আলেম।

প্রধান অতিথির বক্তব্যে এস.এম. আনোয়ারুল করিম বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকিত মানুষ। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মেধা বিকাশ ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর সবসময় গঠনমূলক ও সমাজসেবামূলক উদ্যোগকে উৎসাহিত করে।

সভাপতির বক্তব্যে ডা. মো. ইমাম হোসেন বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি একটি নৈতিক ও আত্মিক চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহরাব আলী হাওলাদার বলেন, পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। হাফেজদের সুললিত কণ্ঠে তেলাওয়াতে পুরো আয়োজনস্থলে এক মুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাটি ১০, ২০ ও ৩০ পারা—এই তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপ থেকে ৫ জন করে মোট ১৫ জন বিজয়ীর মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আক্তার হোসেন ঢালী, মো. হুমায়ুন কবির মৃধা, মো. আবুল কালাম মৃধা ও আব্দুর রহমান সরকার; সহ-সভাপতি হাজী আবুল হোসেন শেখ ও মো. তাজুল ইসলাম শেখ; সাধারণ সম্পাদক মো. সোহরাব আলী হাওলাদার; কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম; সাংগঠনিক সম্পাদক মাস্টার আবুল হাসেম; শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. হেলাল মৃধা; ক্রীড়া সম্পাদক আজিজুর রহমান হরমুজ মুন্সী; প্রচার সম্পাদক মো. মোয়াজ্জেম হাওলাদার এবং তথ্য ও দপ্তর সম্পাদক মো. রাজা মিয়া,সহ সমিতির আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মাহবুব আলম, ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জসিম ঢালী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরান বেপারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর