কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় নয়ন তারা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে।  শুক্রবার ২৯ নভেম্বর ১০ টার দিকে নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়কের নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর সৈয়দ আক্তার নগর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে‌। নিহত নয়ন তারা (৬৫) নাসিরনগর উপজেলার বুড়িশ্বর  ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের নূরধন মিয়ার স্ত্রী। বুড়িশ্বর এলাকার বাসিন্দার জাহির সরদার জানান, ২৯ নভেম্বর সকাল ১০ টার দিকে নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে বুড়িশ্বর সৈয়দ আক্তার নগর বাজারের পশ্চিম দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক  নয়ন তারা কে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য  আব্দুল লতিফ এর সত্যতা নিশ্চিত করেন।
Tag
আরও খবর