ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

নাসিরনগরে মাদকবিরোধী অভিযানে পরোয়ানাভুক্ত নুর ইসলাম গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০ পিস ইয়াবাসহ নুর ইসলাম (৫৫) নামে এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে ভলাকুট সবজি বাজার নৌকা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রাম কানাই সরকারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা নুর ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। তিনি সোনাতলা (মোল্লা বাড়ি), ৩নং ওয়ার্ড, গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।


আটক নুর ইসলামের বিরুদ্ধে নাসিরনগর ও অষ্টগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাসিরনগর থানার মামলা নং ৮(১১)২৪–এর (ধারা ১৪৩/৩২৩/৩২৬/১১৪/৫০৬) গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে। পাশাপাশি অষ্টগ্রাম থানার মামলা নং ৭৭(৮)২৪–এর অধীনে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায় তিনি পরোয়ানাভুক্ত। নাসিরনগর থানার মামলা নং ৬(৫)২৫–এ (ধারা ১৪৩/৩০২/৩৪) তিনি এজাহারনামীয় আসামি হিসেবেও চিহ্নিত।


তার বিরুদ্ধে নতুন করে নাসিরনগর থানায় মামলা নং ১৩, তাং ২২/১১/২৫–এ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।


গ্রেপ্তারি অভিযান পরিচালনাকারী এসআই রাম কানাই সরকার বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা নুর ইসলামকে ইয়াবাসহ আটক করা সম্ভব হয়েছে। মাদক ও অপরাধ দমনে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।”


আরও খবর