রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

দিনাজপুরে রাস্তা,ড্রেনের সংস্কার ও যানজট নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত

 ॥ ৮ আগষ্ট সোমবার বিবিসি ক্লাব ও বাহাদুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার ও পুরাতন বাহাদুর বাজারের দীর্ঘ ১৮ বছর ধরে দিনাজপুর পৌরসভা কর্তৃক কোন প্রকার সংস্কার, নির্মাণ না করার কারণে ও প্রতিনিয়ত যানজট নিরসনের দাবীতে বাহাদুর বাজারের ব্যবসায়ীরা ২ঘন্টা দোকানপাট বন্ধ রেখে বাহাদুর বাজার ট্রাফিক মোড় এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে।
বিবিসি ক্লাবের সভাপতি এ্যাডঃ ইয়ামিন আহমেদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সরকারের যৌথ সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান পাটোয়ারী বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ মুন্না চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মুরাদ হোসেন, ইকবাল হাসান, বিবিসি ক্লাবের পক্ষে মাহাবুব আলম লাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাপ্পি, মোঃ টার্জেন, মোঃ আকরাম হোসেন, খালেদ ইব্রাহিম, মোঃ আরিফুজ্জামান চৌধুরী বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, কাউন্সিলর মোঃ মাসুদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড হবিবর রহমান প্রমুখ।



বক্তারা বলেন, দিনাজপুর পৌরসভার আওতায় বাহাদুর বাজার-এনএ মার্কেট হতে যে রাজস্ব আদায় করা হয় তাতে বাহাদুর বাজারের রাস্তাঘাট, ড্রেন সংস্কার করা কোন ব্যাপারই নয়। অথচ ১৮ বছর ধরে এই ব্যবসায়ী এলাকা বাহাদুর বাজারের কোন উন্নয়নই হয়নি। সংস্কার করা হয়নি রাস্তাঘাট এবং পানি নিস্কাশনের জন্য ড্রেন। যার ফলে যানবাহন চলাচল ও ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করা কষ্টকর হয়ে পরেছে। এব্যাপারে বার বার এলাকাবাসাীর পক্ষ হতে পৌর মেয়রকে জানানো হলেও তিনি কোন কর্ণপাত করেননি। মানববন্ধন চলাকালীন সময় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম একে ব্যবসায়ীদের দাবীর সাথে একাত্ততা ঘোষনা করে বলেন, আগামী ৩ দিনের মধ্যে চলাচল উপযোগী রাস্তাঘাট সংস্কার করা হবে এবং আগামী ৬ মাসের মধ্যে স্থায়ীভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ করার পরিকল্পনা পৌরসভার রয়েছে। বিবিসি ক্লাবের সদস্যরা এবং ব্যবসায়ীরা মানববন্ধনে ঘোষনা এবং হুশিয়ারী করে বলেন, আগামী ৩ দিনের মধ্যে চলাচল উপযোগী বাহাদুর বাজারের রাস্তা সংস্কার না হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং সবকিছু করে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবো। এর জন্য পৌরসভা দায়ী থাকবে।

Tag
আরও খবর

ঢাকার নবাবগঞ্জ ৪০০ লিটার চোলাই মদ সহ আটক ২

৬৭৬ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮১ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮১ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে




ঢাকার নবাবগঞ্জে ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

৮৬৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে