রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

বিডাব্লিওএমআরআই এর বার্ষিক কর্মসূচি প্রনয়ন কর্মশালায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইনস্টিটিউট(বিডাব্লিওএমআরআই) এর বার্ষিক গবেষনা পর্যালোচনা ও কর্মসূচি প্রনয়ন কর্মশালা ২০২২এর উদ্ভোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কৃষি নির্ভর বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং কৃষিক্ষেত্রে সম্ভাবনাময় উচ্চফলনশীল গম ও ভুট্রার সকল জাত কৃষকের মাঠে হস্তান্তরের জন‍্য প্রয়োজনীয় গবেষনালব্ধ ফলাফলের ভিত্তিতে পরবর্তী বছরের জন‍্য কর্মসূচি চূড়ান্ত করা হবে মর্মে সাংবাদিকদের অবগত করেন।সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উওরে প্রধান অথিতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের সচিব সাদেকুল ইসলাম বলেন যে কোন মুল‍্যে দেশে গম ও ভূট্রার উৎপাদন বাড়াতে হবে।এজন‍্য গবেষনার প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব‍্যবহারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।উচ্চফলনশীল জাত উদ্ভাবন ও অপ্রচলিত এলাকায় গম ও ভুট্রার সম্প্রসারনের জন‍্য নানা কর্মসূচি গ্রহন করার তাগিদ দেন।গম ও ভুট্রার প্রয়োজনীয় প্রজনন বীজ উৎপাদনের জন‍্য সুগার মিলের অব‍্যবহৃত জায়গা ভুট্রা ও গম চাষের জন‍্য বরাদ্দ দেওয়ার জন‍্য সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি গুরুত্বাসহকারে বিবেচনায় আছে এবং ইতিমধ‍্যে মন্ত্রনালয়ে উপস্থাপন করা হয়েছে।এছাড়াও হিমাগারের সংকুলান মেটাতেও আধুনিকায়ন ভাবে বৃহৎ পরিসরে হিমাগার স্থাপনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।দেশে গম ও ভুট্রার প্রয়োজনীয় প্রজনন বীজ উৎপাদনের জন‍্য যে পরিমান জায়গা প্রয়োজন তা এই প্রতিষ্ঠানের নেই।বিশেষ করে ভুট্রার বীজ উৎপাদনের জন‍্য আইসোলেসন দুরত্ব বজায় রাখার জন‍্য অনেক জমির প্রয়োজন।বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইনস্টিটিউট সংলগ্ন সুগার মিলের ২শ একর জমি পাওয়া গেলে বীজ উৎপাদনে জমির অভাব কিছুটা দুর করা সম্ভব হবে বলে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড.গোলাম ফারুক সচিবের কাছে আশাপ্রকাশ করেন।গবেষনা ও প্রশিক্ষনে প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বিশেষ অবদান রাখার জন‍্য বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইনস্টিটিউট রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব স্বাধীনতা পুরষ্কার ২০২২ অর্জন করেছে।১৩আগষ্ট শনিবার সকাল ১০টায় বাংলাদেশ গম ও ভূট্রা গবেষনা ইনস্টিটিউট এর সেমিনার কক্ষে কর্মসূচির প্রারম্ভে প্রধান অথিতিসহ বিশেষ অথিতিদের সন্মাননা ক্রেষ্ট প্রদান,ফুল দিয়ে সম্ভাষন জানানো হয়।এরপর বাংলাদেশে ভুট্রার ফল আর্মিওয়ার্ম পোকার দমন ব‍্যবস্থাপনা বিষয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।অত্র প্রতিষ্ঠানের বার্ষিক গবেষনা পর্যালোচনা ও কর্মসূচি প্রনয়ন কর্মশালায় বিশেষ অথিতি বৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম‍্যান ড.শেখ মোহাম্মদ বখতিয়ার,নির্বাহী পরিচালক(অতিরিক্ত সচিব)বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট  এর মোঃ আব্দুল ওয়াদুদ,কৃষি সম্প্রসারধন অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ বেনজীর আলম,বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.দেবাশীষ সরকার,বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম,কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সিমিট বাংলাদেশ ড.টিমোথি জে.ক্রুপনিক,বিশ্ব খাদ‍্য সংস্থার প্রতিনিধি ন‍্যাশনাল পেস্ট ম‍্যানেজমেন্ট এক্সপার্ট ড.দিলরুবা শারমিন।এছাড়াও বাংলাদেশ গম ও ভুট্রা গবেষনা ইনস্টিটিউট দিনাজপুর এর পক্ষে ড.মো মোস্তাফিজুর রহমান শাহ্ বিগত তিন বছরের গবেষনা ফলাফল উপস্থাপন করেন।

Tag
আরও খবর

ঢাকার নবাবগঞ্জ ৪০০ লিটার চোলাই মদ সহ আটক ২

৬৭৬ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮১ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮১ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে




ঢাকার নবাবগঞ্জে ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

৮৬৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জে লরেন্স বেকারিকে জরিমানা

৯১৮ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে