দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

নীলফামারীর চিলাহাটি-ঢাকা রুটে নতুন ট্রেন


দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ৪ জুন। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলেও ট্রেনের নাম ও সময় এখনো চূড়ান্ত হয়নি। ট্রেনের নাম ও সময় প্রস্তাব করে একটি চিঠি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।


প্রস্তাবিত চিঠিতে বলা হয়েছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেনের প্রস্তাবিত নাম ‘ নীলফামারী এক্সপ্রেস ’। যার নম্বর ৮০৫ ও ৮০৬।


প্রস্তাবনা অনুযায়ী, চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৫ নম্বর ট্রেনটি ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ , সিট, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা থাকবে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর ১১টি কোচ থাকবে।


ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার। ট্রেনের ব্রেক বেইজ; ওয়াটারিং ও ক্লিনিং করা হবে চিলাহাটিতে।


এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার র-নিউজকে বলেন, চাহিদা অনুযায়ী আমরা ট্রেনের যাবতীয় বিষয়ে প্রস্তাবিত চিঠি মহাপরিচালক মহোদয়ের বরাবরে পাঠিয়েছি। এটি অ্যাপ্রভাল করে হয়ত কাল-পরশু পাঠাবে। নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

আরও খবর



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৮৯২ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে