কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাছ কাটাকে কেন্দ্র করে শালিসি বৈঠকে শালিস ধারকে মার দোর আহত- ১

শালিস ধারকে মার দোর আহত- ১


নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় সালিসি বৈঠকে মারধর করে ১ জনকে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২নং কেশার পাড় ইউনিয়নের বিরকুট গ্রামের হাজি বাড়িতে। অভিযোগ সুত্রে জানা যায়, হাজি বাড়ির ওহিদুর রহমানের বসতভিটা বাউন্ডারির ভিতর থেকে ১৬ই মে প্রায় ১৮ টি গাছ একই বাড়ির টি এন টি আবুল কাশেম, বহিরাগত সন্ত্রাসী দিয়ে রাতের অন্ধকারে কেটে নিয়ে যায়।


এই ব্যাপারে গত শুক্রবার  সামাজিকভাবে  বৈঠকের সিদ্ধান্ত হয়।  উক্ত বাড়ীর গন্যমান্য ব্যক্তিবর্গরা মীমাংসার জন্য তাদের বাড়ীতে শালিসী বৈঠক বসে। বৈটকের  শেষ পর্যায়ে টি এন টি আবুল কাশেমের মাদকাসক্ত  ছেলে সুলতানুল আরেফিন মাতাল অবস্থায় এসে  সবার সামনে মামুনুর রশীদ স্বপন ও হাসমত উল্লাহ কে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে।

এমতাবস্থায় গন্যমান্য ব্যক্তিরা তাকে বাধা দিতে গেলে সে শালিসদারদের উপর চড়াও হয় এবং তাহার হাতে থাকা স্টিলের লাইট দিয়ে মামুনের নাকে ও মাথায় এবং শরীরে আঘাত করে রক্তাক্ত করে। মাথায় ও নাকে আঘাত পেয়ে মামুন মাটিতে নুয়ে পড়ে। সংবাদ কর্মীরা যখন গঠনা দেখতে জান তখন তারা উঠনে রক্তের দাগ দেখতে পান।শালিসে উপস্হিত মানুষে মামুনকে সেনবাগ হাসপাতালে ভর্তি করান।


অভিযুক্ত টি এনটি আবুল কাশেম ও তাহার ছেলের বক্তব্য পাওয়া যায় না-ই।  এ বিষয়ে ভুক্তভোগী তাহেরা বেগম বাদী হয়ে সেনবাগ থানায় ৩ জন কে আসামি করে একটি অভিযোগ দায়ের  করেন।  মামলার দায়িত্ব  প্রাপ্ত সেনবাগ মডেল থানার সহকারী সাব ইন্সপেক্টর রঞ্জিত কুমার সাহা বলেন, প্রাথমিক ভাবে গাছ কাটার বিষয় টি প্রমান মিলেছে। বাকী বিষয়ে তদন্ত সাপেক্ষে পরে উদঘাটন করা হবে।

আরও খবর





মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে