শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

হতদরিদ্র নারীরা পেলেন গর্ভকালীন ওষুধসহ আর্থিক অনুদান

নারীরা পেলেন গর্ভকালীন ওষুধসহ আর্থিক অনুদান



নোয়াখালীতে হতদরিদ্র নারীদের মাঝে গর্ভকালীন জরুরি ওষুধ, পুষ্টিকর খাবার এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজক্যাণ পরিষদ, পরিবার পরিকল্পনা সমিতি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএনবি) মিলনায়তনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ২৪ নারীর হাতে গর্ভকালীন এসব জরুরি ওষুধ, খাদ্য সামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেন।

তাদের প্রত্যেককে নগদ সমাজকল্যাণ অধিদফতরের অধীনে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৫০০ টাকা, এফপিএবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে পুষ্টিকর খাবারের একটি করে প্যাকেট এবং আয়রন, ক্যালশিয়াম ভিটামিনসহ গর্ভকালীন বেশকিছু জরুরি ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, এসব নারীদের সরকারের হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্প এবং পরিবার পরিকল্পনা সমিতির মাধ্যমে প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

এ সময় জেলা প্রশাসক ব্যল্য বিয়ের কুফল তুলে ধরেন এবং সন্তানদের লেখাপড়াসহ অন্যান্য বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে এফপিএবি নোয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ বলেন, এফপিএনবি এবং নোয়াখালী ডায়াবেটিক সমিতি হতদরিদ্র নারীদের গর্ভকালীন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্যালয়ের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন ও এফপিএবি নোয়াখালী শাখার জেলা কর্মকর্তা ডা. নুরুল আলম লিটন বক্তব্য রাখেন।

আরও খবর