কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সোনাগাজীতে উপজেলা দিবসে জাতীয় পার্টির র‌্যালি ও পথসভা

জাতীয় পার্টির র‌্যালি ও পথসভা


"২৩ শে অক্টোবর উপজেলা দিবস" উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত র‌্যালিটি সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট থেকে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত করা হয়।

র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভায় সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ'র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন - জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাসুদ চৌধুরী বলেন - সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যাবস্থা প্রবর্তন করেন, মহকুমা গুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগ সহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির। এসময় জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাহিদুল হক সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর





মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে