নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

স্কুলছাত্রী ছুরিকাঘাতের ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি গ্রেফতার

গ্রেফতার কৃত রাজু


নোয়াখালী জেলা শহর মাইজদীতে দিনে দুপুরে  ছুরিকাঘাতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আহত করার ঘটনায় গোয়েন্দা পুলিশ নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন  রাজুকে(৩০) গ্রেফতার করেছে। রাজু নোয়াখালী পৌরসভার ২ নং মাষ্টারপাড়ার বেলাল হোসেন ছেলে।


জানা যায়, ৩০শে অক্টোবর  দুপুরে মাইজদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে  দুই যুবক অপ্রত্যাশিতভাবে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট  তদন্তে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার মানিব্যাগ থেকে একটি কার্টার ব্লেড পাওয়া যায়।

এ বিষয়ে ছাত্রীর মা রোমানা আক্তার সাথী  জানান, রবিবার (৩০শে অক্টোবর)  স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে  বখাটেরা নিহারীকার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে। 


এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও উপাত্ত যাচাই করে সন্দেহভাজন ইব্রাহিম হোসেন রাজুকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি কার্টার ব্লেড পাওয়া যায়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রাষ্ট্র ও সরকার বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির জন্য এই ধরনের অপকর্ম সংঘটিত করে চলেছে। এ বিষয়ে বিশেষ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর