যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক

ছাত্র ছাত্রীদের বিক্ষোভ






শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক


নোয়াখালী জেলার  চাটখিল উপজেলার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের  নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা  মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। 


৬ নভেম্বর রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় চলে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।


ঘটনার বিবরণে জানা যায়,গত ৫ নভেম্বর  শনিবার বিকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলাম। তিনি একই ইউনিয়নের করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।  গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। এ শিক্ষকের কর্মকান্ড সন্দেহ ভাজন হওয়ায় আগে থেকে ছাত্ররা রুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ক্যামরা স্থাপন করে। মোবাইলে ধারণকৃত ভিডিও  আপত্তিকর যৌন হয়রানির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে উঠে।


শিক্ষার্থীরা বলেছে, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদ বিন ইউসুফ ও প্রধান শিক্ষক উত্তম কুমার পালকে সাথে সাথে ঘটনাটি জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। এমনকি থানা পুলিশকে পর্যন্ত জানায়নি। শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলছে প্রধান শিক্ষক ও সভাপতি, কলঙ্কিত শিক্ষক সাইফুলের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে  ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। শিক্ষার্থীরা জানায়, তাদের প্রতিবাদের মুখে প্রধান শিক্ষক ও সভাপতির সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়।


এদিকে যৌন হয়রানীর দায়ে শিক্ষক সাইফুল ইসলামকে চাটখিল থানার পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন আইন চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে আটক 

করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি  নিশ্চিত করেন।


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও  কমিটি গঠন করা হয়েছে। ইমরানুল হক ভূঁইয়া বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর