শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার উপর হামলা

আহত ছাত্রলীগ নেতা






মাদক বিক্রির প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার উপর হামলা

নোয়াখালী জেলার  চাটখিল উপজেলায়  মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক কারবারিরা স্থানীয় ছাত্রলীগ নেতাসহ ২ যুবকের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ঘাটলাবাগ গ্রামের নেহালি বাড়ির বদিউল আলমের ছেলে মো. আবদুল আজিজ (২৬) ও চাটখিল পৌরসভার দশানীটবগা গ্রামের নুরনবীর ছেলে মো. রনি (২৫)। এই ব্যাপারে হামলার শিকার আবদুল আজিজ  সোমবার (০৭ নভেম্বর) সকালে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগে জানা যায়, নারায়নপুর পাটোয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে মো. সোহাগ (৪০) ও অদুদ মিয়ার ছেলে মো. ইয়াছিন (২০) এবং ঘাটলাবাগ লদের বাড়ির নুর হোসেন (৩৭) সংঘবদ্ধভাবে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রি করায় আজিজ সহ এলাকার জনগন প্রতিবাদ করে। এতে ঐ মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার রাতে আজিজের উপর হামলা করে। আজিজের চিৎকারে রনি আগাইয়া আসিলে হামলাকারীরা রনিকেও হামলা করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।


চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অভিযোগের  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর