কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিলো : বুলু

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিলো : বুলু



ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিলো : বুলু 


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশের সবখাতে অনিয়ম, দুর্নীতি আর লুটপাট করেছিলো। দেশে ওয়াজ-মাহফিল আয়োজনেও বাধা দিয়েছিলো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী বাজারে জামি‘আ ফারুকিয়া আখতারুল উলূম ছয়ানী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

বরকত উল্ল্যাহ বুলু বলেন, দেশে এখনো স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, সবাইকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদেরে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান বুলু।

অনুষ্ঠানে জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম ও ডা. আতাউল্লাহ বিপ্লবসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ ও মাওলানা কামালুদ্দীন তাহেরি বয়ান করেন। শত শত ধর্মপ্রাণ মুসুল্লী এতে অংশ নেন।

আরও খবর