কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়াদান কার্যক্রমের সমাপনী সভা


নোয়াখালী সদর উপজেলা পরিষদের সভা কক্ষে বুধবার ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন- ইপসার আয়োজনে পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সাড়াদান কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।


সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনূর জাহান নীলা বলেন, নোয়াখালী জেলায় বন্যায় পূর্নবাসন কর্মসূচির প্রথম কাজ শুরু করে ইপসা। ইপসা মানুষকে যেভাবে সহায়তা করেছে, পাশে থেকেছে, আশাকরি আগামীতে এভাবেই মানুষের পাশেই থাকবে। তবে পূর্নবাসনে কৃষি খাতে অনেক প্রণোদনা থাকলেও মৎস্যখাতে কাজ করার জন্য সকলে এগিয়ে আসতে হবে। 


সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল, সেভ দ্য চিলড্রেনের ইমার্জেন্সী ফ্লাশ ফ্লাড রেসপন্স অফিসার মো: আবদুল বাতেন, ইপসা বিজিডি- এইচ এফ ফ্ল্যাশ ফ্লাড রেসপন্স প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ বুলবুল, এভিসিবি-৩ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাছিমা মুন্নি ও জোছনারা বেগম, ইউপি সদস্য রৌওশন আক্তার লাকী, অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুবর্না আক্তার, স্কুল শিক্ষক শাহেদা পারভীন, এলজিইডি এর এডভোকেসি কাউন্সিলর ফৌজয়া নাজনীন,  হ্যালো উইমেন এর সদস্যবৃন্দ।


উল্লেখ্য, প্রকল্প এলাকা কাদের হানিফ এবং অশ্বদিয়া ইউনিয়নে ২৫০ টি পরিবারকে 'শর্ত যুক্ত গৃহ সংস্কারের সহায়তায় দশ পরিবারে দশ হাজার টাকা করে, কিচেন কিট একশত বিশ পরিবারে এবং শর্তহীন ছয় হাজার টাকা করে একশত বিশ পরিবারে তিনটি' ক্যাটাগরিতে বিভিন্ন জরুরি সেবা প্রদান করা হয়। যা বিজিডি মনসুন ফ্লাস ফ্লাড রেসপন ২০২৪  (এইচ ২০০কে) এর আওতায় ছিলো।

আরও খবর