কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালী জেলা আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ

নোয়াখালী জেলা আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ



নোয়াখালী জেলা আইনজীবি ফোরামের সভাপতি আবদুল হক, সম্পাদক পলাশ


রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নির্বাচনে অ্যাডভোকেট আবদুল হক সভাপতি ও অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


রোববার (১১ মে) বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন।


সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হক পেয়েছেন ১৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বি.ইউ.এম কামরুল ইসলাম পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ পেয়েছেন ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম বেলায়েত হোসেন পেয়েছেন ৬৪ ভোট।


এদিকে সিনিয়র সহসভাপতি হিসেবে কাজী কবির আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এবিএম মাজেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল মায়মুন বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি শামছুদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ পাঁচজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


ফলাফল ঘোষণার পর নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন আইনজীবি ও রাজনৈতিক নেতাকর্মিরা বিজয়ীদের ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।


উল্লেখ্য, নির্বাচনে ২৮০ জন ভোটারের মধ্যে ২৩৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে

আরও খবর





মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে