কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ

নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ

নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ; দুস্থদের মাঝে খাবার বিতরণ

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজলার চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ও বেগমগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন।

তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অসুস্থতার জন্য দায়ী বিগত ফ্যাসিষ্ট হাসিনার সরকার। ফ্যাসিষ্ট সরকার খালেদা জিয়াকে যথাসময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয়নি।

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য একান্ত প্রয়োজন, তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহসভাপতি কুতুব উদ্দিন মিলন , জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৮নং বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শাহেদুর রহমান শাহিন, উপজেলা যুবদলের সিনিয়র যুুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম-আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন প্রমুখ। পরে দোয়া মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর





মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে