সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)। তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে ৫শতাং জমি বহু বছর ধরে কৃষক জামালের পরিবারের দখলে রয়েছে। সে খেতে তারা ধান চাষ করে আসছে। শনিবার সকালে তার বাবা ধান খেত পরিষ্কার করতে যায়। ওই সময় একই বাড়ির বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব, নুরউদ্দিন ধান খেতে কৃষকের বাবা বৃদ্ধ ওবায়দল হককে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার ছেলে জামাল ও পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার পথে পুনরায় বাচ্চুসহ তার ছেলেরা হামলা চালায়। একপর্যায়ে তারা সেখানে কৃষক জামালের বাম হাত ভেঙে দুভাগ করে দেয়, মাথায় কুপিয়ে জখম করে এবং বুকের মধ্যে খন্তা দিয়ে আঘাত করে। এ ঘটনায় কৃষকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তারা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর