কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নোয়াখালীর থানা থেকে লুট হওয়া অস্ত্র ১৮ মাসেও উদ্ধার হয়নি

নোয়াখালীর থানা থেকে লুট হওয়া অস্ত্র ১৮ মাসেও উদ্ধার হয়নি

নোয়াখালীর থানা থেকে লুট হওয়া অস্ত্র ১৮ মাসেও উদ্ধার হয়নি

ক্রাইম রিপোর্টার

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের একটি অংশ ১৮ মাস পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র আইনশৃঙ্খলার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট করা হয় মোট ১১৫টি আগ্নেয়াস্ত্র, ১০ হাজার ২০২টি গোলাবারুদ এবং ১৩টি গ্যাসগান। এর মধ্যে অধিকাংশ উদ্ধার হলেও এখনো উদ্ধার হয়নি ২০টি আগ্নেয়াস্ত্র, ৫ হাজার ১৩২টি বিভিন্ন ধরনের গোলাবারুদ ও ২টি গ্যাসগান। উদ্ধার না হওয়া আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে রয়েছে, চায়না রাইফেল ৭টি, এসএমজি ১টি, পিস্তল ৪টি, শর্টগান ৮টি। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনকে কেন্দ্র করে এসব অস্ত্র বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। হাতিয়া ৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র যেমন উদ্ধার হয়নি, তেমনি অবৈধ অস্ত্রের ঝনঝনানিও রয়েছে। দ্রুত এসব অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি।

নোয়াখালী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ছাইফ উল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদী হলেও পুরোপুরি নিশ্চিন্ত নই। কারণ এখনো এজাহারভুক্ত ও অতীতের সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও। আন্দোলনে অংশ নেওয়া এক যুবক বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনো জব্দ হয়নি। আমরা চাই, এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা হোক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ পর্যন্ত ৯৬টি আগ্নেয়াস্ত্র, ৫ হাজার ৭০টি গোলাবারুদ ও ১১টি গ্যাসগান উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রমসহ অভিযান অব্যাহত রয়েছে। গত দেড় মাসে আরও ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে থানা লুটের ৫ রাউন্ড গুলিও রয়েছে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারে নির্দিষ্ট তথ্য পেলে অভিযান আরও জোরদার করা হবে।

আরও খবর