শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নেতাকর্মীদের কর্মস্থলে সালিশ বাণিজ্য করা যাবে না, সংসদ সদস্য

নেতাকর্মীদের কর্মস্থলে সালিশ বাণিজ্য করা যাবে না, সংসদ সদস্য



নেতাকর্মীদের কর্মস্থলে সালিশ বাণিজ্য করা যাবে না, সংসদ সদস্য

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নেতাকর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে সালিশ বাণিজ্য ও চাঁদাবাজির মতো অপকর্ম কমে আসবে। নেতাকর্মীদের চাকরি বা আয়ের ব্যবস্থা থাকলে তারা এসব কর্মকাণ্ডে জড়াবে না।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর হোটেল ভিক্টরীর হলরুমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফখরুল ইসলাম বলেন, আমরা যতই ওয়াজ করিনা কেন, যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে এসব সমস্যা থেকেই যাবে। তাই আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা।

ত্যাগী নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যারা আর্থিকভাবে অস্বচ্ছল। তাদের কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য কর্মের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। সরকারের পরিকল্পনায় বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমার জানা মতে, চলতি বছরেই প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

এমপি ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এই বিশ্বাস ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরাম। নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে ও শাহজাহান কামাল এবং ইব্রাহিম খলিল শাহেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে নোয়াখালী-৫ আসনের প্রায় দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আহছানুল্লাহ মানিক, কবিরহাট পৌরসভা বিএনপি নেতা তৌহিদুল ইসলাম পলাশ প্রমূখ।

আরও খবর