কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কে এই ভাইরাল আজাদ নাম্বার আর্জেন্টিনা নগর থেকে কারাগারে

কে এই ভাইরাল আজাদ নাম্বার আর্জেন্টিনা নগর থেকে কারাগারে


কে এই ভাইরাল আজাদ নাম্বার আর্জেন্টিনা নগর থেকে কারাগারে

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

আর্জেন্টিনা ফুটবল দলের অন্ধ ভক্ত হিসেবে দেশজুড়ে পরিচিত নোয়াখালীর সেই আলোচিত ‘আজাদ মেম্বার’ এবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে কোনো ফুটবল উন্মাদনা নয়, মূলত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আজাদ মেম্বার নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে।

পেশায় একজন সাধারণ চা বিক্রেতা হলেও ফুটবল বিশ্বকাপ বা কোপা আমেরিকা এলেই তার নাম ছড়িয়ে পড়ত দেশজুড়ে। লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার টানে তিনি নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে সাজিয়ে তুলেছিলেন, যা দূর থেকে দেখতে ‘আর্জেন্টিনা নগর’ মনে হতো। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে পুরো এলাকাবাসীকে গরু জবাই করে ভোজ খাওয়ানোর ঘোষণাও দিয়ে রেখেছিলেন তিনি। এই ফুটবল উন্মাদনার কারণে ঢাকার মূলধারার বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয় এবং তিনি স্পোর্টস টকশোতেও অংশগ্রহণ করেন।

আর্জেন্টিনা ভক্ত হিসেবে পরিচিতি থাকলেও আজাদ মেম্বার মূলত আওয়ামী লীগের একজন কট্টরপন্থী তৃণমূল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট। পুলিশের দেওয়া তথ্য এবং স্থানীয় সূত্রে জানা যায় গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও আজাদ মেম্বার মাঠপর্যায়ে এবং অনলাইনে দলের পক্ষে লাগাতার বক্তব্য ও উস্কানি দিয়ে যাচ্ছিলেন।

গ্রেপ্তার হওয়ার মাত্র তিন দিন আগেও তিনি ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দাবি করে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং তাকে বাদ দিয়ে সেনবাগের ২৫ জনের একটি তালিকা (লিস্টি) তৈরি করায় শীর্ষ ও প্রবাসী নেতাদের ‘সুবিধাবাদী’ বলে আখ্যা দেন। শেখ হাসিনার উদ্দেশ্যে দেওয়া এটিই ছিল তার শেষ ভিডিও বার্তা।

এর আগেও রাজনৈতিকসহ একাধিক মামলার শিকার হয়ে তিনি কারাবরণ করেছিলেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রহিম সরকার জানান, নিষিদ্ধ সংগঠনের হয়ে অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট জের ধরেই অবশেষে তাকে উপজেলার সামনে থেকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।

আরও খবর





মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে