কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের জরিমানা



 বগুড়ার নন্দীগ্রামে আইন লঙ্ঘন করায় পৃথকভাবে ২জনের ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের ধান ব্যবসায়ী ওবাইদুল ইসলাম পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে তাকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ধান ব্যবসায়ী ওবাইদুল ইসলাম রণবাঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। অপরদিকে একইদিনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নন্দীগ্রাম উপজেলার ডেরাহার কড়িতোলা পূর্ব মাঠে ইউনুস আলী নামে এক ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। ইউনুস আলী নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রামের লছের উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির বলেন, কেউ আইন লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর