কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০  নন্দীগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায়  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম হোসেন, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক মোঃ আঃ রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, সিয়ামুল হক রাব্বী,মতিউর রহমান মুসা, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল হোসেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ সুলতান মাহমুদ, ভাটরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শাহ আল হেলাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া,থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আবু হাসেম, বুড়ইল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান মশি প্রমুখ। পরে বিকেল চারটায় নন্দীগ্রাম শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ও বাদ আছর নন্দীগ্রাম কলেজ মসজিদে জিয়া পরিবারের সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আরও খবর