কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজনের মৃত্যু, আহত ১





বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও  ১জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩১ জানুয়ারি শুক্রবার ভোর ৫টায় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে বালুবাহী ও মাছবাহী  ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। 



ঘটনায় নিহত শাহাবুর রহমান (২৩) এর বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার কোতোয়ালি গ্রামে।  গুরুত্বর আহত  মিরাজ হোসেন (৩৫) এর ঠিকানা একই।  সম্পর্কে তারা চাচাতো ভাই বলে তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান।  ফাঁড়ি থানা সুত্রে জানা গেছে নাটোরের দিক থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বগুড়ার দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে উভয় ট্রাক দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক  শাহাবুর রহমান, একই  ট্রাকে থাকা চাচাতো মিরাজ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মিডেকেলে নিয়ে যান। 



এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর