কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার লিফলেট হাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার লিফলেট জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতাকর্মীরা যৌথভাবে প্রচারণা করছেন। 


গতকাল মঙ্গলবার বিকেলে সদরের বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিনের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, মহিলা সম্পাদিকা পাপিয়া সুলতানা কে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পৌর শহরসহ উপজেলার প্রত্যন্ত এলাকার বাজারের দোকানি, পথচারী ও যানবাহনের যাত্রীদেরকে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেয় নেতাকর্মীরা। 


সে সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, সদস্য শিপন তালুকদার, আব্দুল গফুর, আল ইমরান, ফারুক, মান্নান, এমদাদ। স্বেচ্ছাসেবক নেতা আতিক, আতিকুল, মানিক, ইমন, রবিউল, হাফিজুর, জাহিদ। পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহ্বায়ক জয়ন্ত কুমার, যুগ্ম আহ্বায়ক রাকিবু হাসান, সোহেল (প্রমূখ)

আরও খবর