কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে সুস্থ জীবন গড়তে মেরিন স্পোর্টস একাডেমির উদ্বোধন করলেন ক্যাপ্টেন সারোয়ার সোহেল

ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল এই স্লোগানকে ধারন করে তরুনদের নিয়ে খেলাধুলায় সুস্থ জীবন গড়তে যাত্রা শুরু করলেন মেরিন স্পোর্টস একাডেমি।মঙ্গলবার বিকেলে নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিত পুকুর বাজারে একাডেমির শুভ উদ্বোধন করেন ক্যাপ্টেন (মেরিন) সারোয়ার হোসেন সোহেল।উদ্বোধনীতে কেক কেটে সকল সদস্য ও উপস্থিত জনতার সকলকে মিষ্টিমুখ করানো হয়।

ক্যাপ্টেন সারোয়ার সোহেল নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপ-সচিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেনের ছেলে ও ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা। তিনি এলাকার যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে ২৪ সদস্য বিশিষ্ট মেরিন স্পোর্টস একাডেমির নতুনভাবে যাত্রা শুরু করেন।উদ্বোধনী অনুষ্ঠানে সারোয়ার বলেন,”আমি আমার জীবনের সকল অর্জন মা,মাটি মানুষের সাথে একত্রে উদযাপন করতে চাই।গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করব আজীবন।বিশেষ করে তরুনদের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব।তাদের চাওয়া পাওয়া পূরনে সর্বোচ্চ সচেষ্ট থাকব।” উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান মিস্টারের ও মোঃ আরিফুল ইসলাম তত্ত্বাবধানে স্পোর্টস একাডেমির ২৪জন সদস্য,কুমিড়া পন্ডিতপুকুর বাজারের সকল ব্যবসায়ী ও দমদমা গ্রামের উৎসুক জনসাধারণ উপস্থিত ছিলেন। মেরিন স্পোর্টস একাডেমির নবযাত্রায় নিজেদের শামিল করতে পারায় ক্যাপ্টেন সারোয়ার সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রীড়ামোদী জনতা ও তরুনসমাজ।

আরও খবর