কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে ধানের শীষের প্রার্থী মোশারফের শোডাউন


 আগামী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-০৪ আসন থেকে ধানের শীষে মনোনয়ন পাওয়ার পরপরই নির্বাচনী যুদ্ধে নতুন গতি নিয়ে এগিয়ে যাচ্ছেন বগুড়া-০৪ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী  ও সাবেক এমপি মোশারফ হোসেন। রবিবার নন্দীগ্রামের ১নং বুড়ইল ইউনিয়ন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে প্রায় এক হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে বের হন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারের অধিক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে নির্বাচনী প্রচারণা। 


প্রচারণায় অংশগ্রহণকারী যুবকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়ে প্রচারণায় অংশ নেন, প্রচারণা শেষে মোশারফ হোসেন ৫নং ভাটগ্রাম ইউনিয়নের  বিজরুল হাই স্কুল মাঠে বক্তব্য রাখেন, বক্তব্যে তিনি বলেন, "আজকের শোভাযাত্রা আমাদের আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক। নন্দীগ্রামের জনগণের সমর্থন ও ভালোবাসাই আমাদের বিজয়ের পথ সুগম করবে। আমরা দৃঢ় বিশ্বাসী, সঠিক নেতৃত্ব এবং নীতির মাধ্যমে নন্দীগ্রামকে সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।"এবং ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।


আরও খবর