ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নন্দীগ্রামে ঐতিহাসিক ছাত্র–যুব সমাবেশে জনতার ঢল


: বগুড়ার নন্দীগ্রামে অনুষ্ঠিত হলো ইতিহাসের অন্যতম বৃহৎ ছাত্র ও যুব সমাবেশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী, শিক্ষার্থী ও যুবসমাজ ছুটে আসে সমাবেশে । 

সমাবেশটি আয়োজন করেন বগুড়া–০৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফায়সাল পারভেজ। তার আমন্ত্রণে যোগ দিতে নন্দীগ্রামে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের আমীর আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, বগুড়া-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। জেলার যুব জামায়াতের সভাপতি মিজানুর রহমান। জেলা পশ্চিম শিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির সহ বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক নেতা ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। নৈতিকতা, আদর্শ, শিক্ষার উৎকর্ষ এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে তারা জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

আরও খবর