কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নন্দীগ্রামে ছাদ কৃষি লার্নিং সেন্টার পরিদর্শন করলেন ডিএই উপপরিচালক

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অফিস ভবনের ছাদে স্থাপিত ছাদ কৃষি লার্নিং সেন্টার পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষনা প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সকলকে উৎসাহিত করার জন্য এবং ছাদ কৃষিকে জনপ্রিয় করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস, নন্দীগ্রাম, বগুড়ার অফিস ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ছাদ কৃষি লার্নিং সেন্টার।


উপপরিচালক, ডিএই সেন্টারটির বিভিন্ন কর্ণারে স্থাপিত কৃষি প্রযুক্তিগুলো ঘুরে ঘুরে দেখেন এবং আরো নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে পরামর্শ প্রদান করেন। তিনি সেন্টারটির সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি ড্রামে একটি সীডলেস জাতের লেবু গাছ রোপন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য সহকারী কৃষি অফিসার মোঃ জাকিরুল ইসলাম এবং কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।


উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, এই সেন্টারে ছাদ কৃষির পাশাপাশি মাঠ কৃষিরও নানা প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রতিদিনই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষি সেবাগ্রহীতা, ছাত্র—ছাত্রীসহ অনেকেই আসছেন। তারা এই সেন্টারটি ঘুরে ঘুরে দেখছেন এবং মুগ্ধ হয়ে নিজেরাও ছাদকৃষি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আগামী দিনে নন্দীগ্রামে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে এই ছাদ কৃষি লার্নিং সেন্টার।

আরও খবর