ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর


 

 বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। ৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরকে সভাপতি মনোনীত করা হয়।নবনিযুক্ত সভাপতি বেলায়েত হোসেন আদর দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময়ের রাজপথের সাহসী সাবেক ছাত্রনেতা, দুইবারের নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর ও বর্তমানে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ বিষয়ে বেলায়েত হোসেন আদর বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমাইদিঘী আদর্শ কলেজের এ্যাডহক কমিটির সভাপতি পদে  আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, কাহালু-নন্দীগ্রামের মাটি ও মানুষের নেতা, বগুড়া-০৪ আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ভাইয়ের প্রতি। তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং এলাকায় মানসম্মত শিক্ষার পরিবেশ সুদৃঢ় হবে।

আরও খবর