কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর তেরখাদিয়া এলাকার রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজশাহী বেতারের উপস্থাপক আব্দুর রোকন'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।  


জেলা প্রশাসক আব্দুল জলিল মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি পাকবাহিনীর নৃসংশতার কথা ঘৃণাভরে বর্ননা করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টার ভূয়সী প্রসংশা করেন। তিনি শিশু শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহবান জানান। 


আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম, সহকারী কমিশনার মাহফুজুর রহমান, আশিক জামান, লায়লা নূর তানজু, ফাবলিহা আনবার, অয়ন ফারহান শামস, সাজিদ তানভী শোভন, শিশু বিকাশ কেন্দ্রের ইংরেজি কাম কম্পিউটার ইনসট্রাক্টর রাকিব আলম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর