কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

রাজশাহী-৩ (পবা মোহনপুর) আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী নাহিদুল ইসলাম সাজু

রাজশাহী জেলার পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৩ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে *জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)* মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এনসিপি রাজশাহী জেলার সাবেক আহবায়ক নাহিদুল ইসলাম সাজু।


একজন সচেতন, শিক্ষিত ও মানবিক মননের রাজনীতিক হিসেবে নাহিদুল ইসলাম ইতোমধ্যে এলাকা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নারী ও যুব সমাজের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করাকে তিনি নিজের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন।


নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের অঙ্গীকার নাহিদুল ইসলাম সাজু বলেন, একটি সমাজ বা দেশ তখনই প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে, যখন নারীরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি নিজেকে প্রস্তুত করেছেন সংসদে সাধারণ মানুষের কথা বলার জন্য।  

তিনি আরো বলেন, পবা ও মোহনপুরের জনগণ বহু বছর ধরে উন্নয়ন বঞ্চিত। আমি চাই এই এলাকার নারী-পুরুষ সবাই মিলে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাক।


বর্তমানে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে জনগণের দুঃখ-কষ্ট, চাহিদা ও স্বপ্নের কথা শোনার চেষ্টা করছেন তিনি।  


স্থানীয় এক শিক্ষার্থী বলেন, আমরা এমন কাউকে চাই, যিনি সত্যিকারে জনগণের কথা সংসদে তুলে ধরবেন। নাহিদুল ইসলাম সাজু ভাই সে যোগ্যতা রাখেন।  


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির মতো উদার গণতান্ত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একজন তরুন নেতার প্রার্থীতা রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। এটি জাতীয় রাজনীতিতে তরুন নেতৃত্বকে আরও দৃঢ় ও গতিশীল করতে পারে।

নাহিদুল ইসলাম সাজুর প্রার্থিতা রাজশাহী-৩ আসনের রাজনীতিতে একটি নতুন আবহ তৈরি করেছে। দলীয় প্রতীক পেলে তিনি এই আসনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।

আরও খবর