কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাঁচবিবিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন


বাংলাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ও গনপূর্ত বিভাগের বাস্তবায়নে ১৪ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।


বুধবার বিকেলে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিকির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।


জয়পুরহাট গণপূর্ত বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে পাঁচবিবি টি এন টি পাড়া টেক্সটাইল মিল সংলগ্ন উত্তর পার্শ্বে মসজিদ নির্মাণ স্থানে ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ পরিচালক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজানা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামীরীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান টুকু, মোহাম্মদপুর ইউপি চেযারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, খালেকুল ইসলাম বকুল সহ আরো অনেকে।


মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন পাঁচবিবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ হযরত আলী।

আরও খবর