কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে অবৈধভাবে ধান গুদামজাত করায় র‌্যাব-৫ এর ভ্রাম্যমান আদালত পরিচালনা ৩০ হাজার টাকা জরিমানা



জয়পুরহাট সদর উপজেলাতে অবৈধ ধান গুদামজাত করার কারণে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেসার্স মাহবুব ট্রেডার্স কে ৩০,০০০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫।

শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শুকতাহার মোড় বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী‘র অবৈধভাবে ধান গুদামজাত করনের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।

পরবর্তীতে আজ দুপুরে জয়পুরহাট ক্যাম্পের র‍্যাবের এক চৌকশ  দল,  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ( জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সহকারী পরিচালক
ইফতেখারুল আলম রিজভী, ও জয়পুরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিক এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাত ও ধান ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ লোকমান আলী কে জরিমানা করা হয়।

Tag
আরও খবর