জয়পুরহাটে পাঁচবিবির পূর্ববালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ কিশোর গ্যাং এর ০৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস অপারেশনাল দল বুধবার রাত সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকার থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে কিশোর গ্যাং লিডার আরিফুর রহমান টিটু (২৫), বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), গীরেন রায়ের ছেলে জনি রায় (১৯), বালিঘাটা বাজার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে কাওসার মন্ডল (২০), পূর্ব বালিঘাটা এলাকার
সন্তোষ রায়ের ছেলে উজ্জল রায় ও শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না। এহেন পরিস্থিতির প্রেক্ষিতে র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পূর্ববালিঘাটা এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
১১ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৯ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৫২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৪ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৯ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে