কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাটে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত রেজাউল করিম কিনা পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও দানেজপুর এলাকার আব্দুল বারিকের ছেলে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কয়েকজনের সাথে স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল করিম কিনার বিরোধ চলে আসছিল। গতকাল পাঁচবিবি পল্লী বিদ্যুৎ এলাকায় সেই বিরোধ নিয়ে তাদের কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে রেজাউলের মাথায় পেছন থেকে লাঠি দিয়ে মারধর করেন। এসময় তিনি গুরুতর আহত হলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হলে বগুড়া বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, গতকাল পল্লীবিদ্যুৎ এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মারা যাওয়ার খবর পেয়েছি। তদন্ত চলছে ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর