মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
মানবিক সেবার অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আয়োজন করা হয়েছে একটি বিনামূল্যে চক্ষু শিবির। দুঃস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি (DKSP)-এর উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ০৫ এপ্রিল ২০২৬, রবিবার পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ শিবির চলবে। এতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে।
শিবিরটি পরিচালনা করবে দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর। আয়োজকরা জানিয়েছেন, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রোগীদের
বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রোগিদের ফ্রি প্রাথমিক চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করা হয়। চোখের অপারেশন প্রয়োজন এমন রোগীদের সংস্থা নিজ উদ্যোগে হেড অফিস রংপুর দর্শনায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকির সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরে দীপ আই কেয়ারের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম দীপু উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ও মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ অনেকেই।
চক্ষু শিবির অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, উপজেলাবাসির সুখে-দুঃখে পাশে আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। টাকার অভাবে যারা চিকিৎসা সেবা নিতে পারেন না সমাজের গরীব অসহায় পরিবারের জন্য এমন কল্যাণকর কাজ চলমান থাকবে বলেও, জানান তিনি।
১১ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
৫২ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৪ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৯ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৮৩ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে