হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

পাংশায় স্ত্রীকে নিয়ে যাওয়ায় ফেসবুক লাইভে স্বামীর বিষপান

রাজবাড়ীর পাংশা পৌরসভার পারনারায়ণপুর এলাকায় স্ত্রীকে জোরপূর্বক নিয়ে যাওয়া ও পরিবারের চাপ সইতে না পেরে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন। 

রোববার (১৭ আগস্ট) বাড়ির পাশের একটি মেহগনি বাগানে ফেসবুক লাইভে এসে বিষপান করেন হৃদয় মণ্ডল (২০) নামের ওই যুবক।

হৃদয় পারনারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী আশরাফ মণ্ডলের ছেলে। 

ফেসবুক লাইভ দেখে তার মামাতো ভাই দ্রুত এসে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে রাতে সে বাড়ি ফিরে যায়।

হৃদয় মণ্ডল জানান, তার সঙ্গে একই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘ প্রায় ২-৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এবং বয়স ১৪ বছর বলে জানা গেছে।

হৃদয়ের ভাষ্য মতে, “আমি ঢাকায় কাজ করতাম। মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে আমি ৭ আগস্ট কোর্ট ম্যারেজ করি। এরপর আমরা এক সপ্তাহ একসঙ্গে ছিলাম। পরে মেয়েটির পরিবার মেনে নেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আত্মগোপনে রাখে এবং অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে।”

এদিকে মেয়ের বাবা ছাত্তার প্রামানিক জানান, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর। ওই ছেলেটি মেয়েকে নিয়ে যায়। আমরা পুলিশের সহায়তায় ও স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মেয়েকে ফেরত পেয়েছি। তাকে জোর করে আনা হয়নি বা কোথাও লুকিয়েও রাখা হয়নি। আজ শুনলাম সে বিষ খেয়েছে, এটা দুঃখজনক।” 

হৃদয়ের দাদি জানান, তারা সম্পর্ক মেনে নিতে প্রস্তুত ছিলেন। তবে মেয়ের পরিবার জোর করে মেয়েকে নিয়ে গেছে। এখনও মেয়েকে দিলে তারা বিয়ে মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, হৃদয় সুস্থ হয়ে রাতে নিজ বাড়িতে ফিরে গেছে।

Tag
আরও খবর


পাংশায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩

১১৮ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে