সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

এবার প্রেমের টানে ঘর ছেড়েছে বিবাহিত দুই নারীপাংশা ও নোয়াখালীর

রাজবাড়ীর পাংশা ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একই দিনে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দুই বিবাহিতা নারী—মোছা: মিম খাতুন (২৫) এবং মোছা: স্মৃতি (২৬)।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে দু’জন একই সময়ে ঘর ছেড়ে চলে যাওয়ায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। নিখোঁজ হওয়ার সময় মিমের ৪ বছরের কন্যা এবং স্মৃতির ৭ বছরের ছেলে সন্তানও সঙ্গে ছিল।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয় হয় রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের লিটন মৃধার মেয়ে মিম এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট গ্রামের বাসিন্দা স্মৃতির। প্রথমে সাধারণ আলাপ হলেও ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। স্মৃতি একাধিকবার মিমের বাড়িতে যাতায়াতও করেন। সাম্প্রতিক সময়ে দু’জন প্রায় প্রতিদিনই ফোনে দীর্ঘ সময় কথা বলতেন।


মিমের স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। পরিবারের অভিযোগ, এই সময়েই মেয়ের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়।


মিমের মা নাজমা বেগম বলেন, মেয়ে প্রতিদিন অনেকক্ষণ মোবাইলে কথা বলত। জানতে চাইলে বলত জামাইয়ের সঙ্গে কথা বলছি। পরে সন্দেহ হলে গোপনে শোনার চেষ্টা করি।


পরিবার জানায়, ৮ নভেম্বর মিম স্বামীর পাওনা ১ লাখ ৮ হাজার টাকা নিয়ে শ্বশুরবাড়ি যান। পরদিন ৯ নভেম্বর ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তিনি নিখোঁজ। একই সময় স্মৃতিও নোয়াখালীর নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দুজনের মোবাইল ফোনও তখন থেকেই বন্ধ।


মিমের বাবা লিটন মৃধা অভিযোগ করে বলেন, আমরা থানায় জিডি করতে গেলে পাংশা থানা জিডি নেয়নি। প্রশাসন কোনো সহযোগিতা করছে না।


তবে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন। তিনি বলেন, “মিম ও স্মৃতির মধ্যে সম্পর্ক ছিল এবং তাদের যাতায়াতও ছিল। মিমের মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।”


দুই নারী একই দিনে নিখোঁজ হওয়ায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তাদের সম্পর্কের গভীরতা, একই সময়ে নিখোঁজ হওয়া এবং দুই শিশুসহ উধাও হয়ে যাওয়া ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।


এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার দ্রুত দুই নারী ও দুই শিশুকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহায়তা কামনা করেছে।

Tag
আরও খবর