কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পেকুয়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

কক্সবাজারের পেকুয়ায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জন্নাতুল সুরা নামে ১০বছর বয়সী এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।


শনিবার (৯ডিসেম্বর) দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে।


নিহত শিশু একই এলাকার প্রবাসী মোঃ সোলেমানের মেয়ে ও পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, দুপুরে শিশু জন্নাতুল সুরা তারা বিদ্যাপিঠ পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিলেন। ওই সময় মগনামা ইউনিয়নের শরৎঘোনার বাসিন্দা ইব্রাহিম নামে এক মোটরসাইকেল চালক ওই সড়কে শিশুটিকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়।


পরে ওই মোটরসাইকেল চালক আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পেকুয়া সদর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে শিশুকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে মোটর সাইকেল চালক পলাতক রয়েছে বলে জানান।


পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াস মোবাইল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৬২৬ দিন ৮ ঘন্টা ৪৪ মিনিট আগে





পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭৫৭ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে