কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পেকুয়ায় বন্যার্তদের উদ্ধারে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রবল বর্ষণ ও উজানে নেমে আসা পাহাড়ি ঢলে পেকুয়ার টইটং,শীলখালী,পেকুয়া সদর ও রাজাখালীর বিভিন্ন জায়গায় পানিবন্দী হওয়া জনসাধারণকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাৎক্ষণিক কর্ম পরিকল্পনা বিষয়ে পেকুয়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেল ৫ টায় পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী পেকুয়া ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ,মগনামার ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী,জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলার নায়েবে আমীর অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, সাধারণ সম্পাদক মাওলানা ইমতিয়াজ উদ্দিন,পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন,উপজেলা সিপিপি টিম লিডার আবুল কাশেম সিকদার,রাজাখালী প্যানেল চেয়ারম্যান বাদশা,সংবাদ কর্মী এফ এম সুমন, টইটং ইউপি প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, পেকুয়া সদর ইউপি সচিব মহসিন ও ছাত্র সম্বনয়ক হিরুণ সরওয়ার।


এসময় প্রকল্প বাস্তবায়ন (পিআইওপি) কার্যালয়ের প্রকৌশলী গিয়াসউদ্দিন, সিপিপি, রেড়ক্রিসেন্ট প্রতিনিধি সহ রাজনৈতিক দলের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৬২৬ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে





পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭৫৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে