কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফুলবাড়ীতে চারটি পারিবারিক মন্দিরের ৮টি মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা, আতংকিত স্থানীয় হিন্দুরা



কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে চারটি পরিবারের চারটি মন্দিরে হামলা চালিয়ে ৮টি মূর্তি ভাংচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান। 

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সীমান্তের আন্তজার্তিক মেইন পিলার ৯২৯ এর সাব পিলার ১ এস থেকে ৪শ গজ বাংলাদেশের অভ্যান্তরে রায়পাড়া গ্রামে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ, জনপ্রতিধি, গোরকমন্ডল ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস।


পুলিশ জানায়, অজ্ঞাত দূর্বৃত্তরা ভবেশ চন্দ্র বর্মণের বাড়ির উঠানে হরিদেব মন্দির, বিনয় চন্দ্র বর্মনের বাড়ির উঠানে মনসা মন্দির, থীরেন চন্দ্র বর্মণের বাড়ির উঠানে মহাদেব মন্দির ও বীরেন চন্দ্র বর্মনের বাড়ির উঠানে রাধাকৃষ্ণ মন্দিরে হামলা করেছে। দূর্বৃত্তরা চারটি মন্দিরের ভেতর মোট আটটি মূর্তি ভাংচুর করেছে। 


বীরেন চন্দ্র বর্মন জানান, তার বাড়ির উঠানে রাধাকৃষ্ণ মন্দিরে গ্রামের সকলেই পূজা করেন। গেল তিনযুগ ধরে তারা এ মন্দিরে পূজার্চনা করে আসছেন। সোমবার সন্ধ্যায় তারা সকলে মন্দিরে প্রার্থনা করেছেন। মঙ্গলবার সকালে মন্দিরে পূজার জন্য এসে দেখতে পান মন্দিরের ভেতর মূর্তিগুলো ভাংচুর অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে মঙ্গলবার ভোররাতে মন্দিরে হামলা করে মুর্তি ভাংচুর করা হয়েছে। এর আগে কোনদিনই এই গ্রামে এমন ঘটনা ঘটেনি। 


ভবেশ চন্দ্র বর্মন ও ধীরেন্দ্র নাথ বর্মন বলেন, একই রাতে গ্রামে চারটি মন্দিরে হামলা করে মূর্তি ভাংচুরের ঘটনায় তারা আতংকিত হয়ে পড়েছেন। এ ঘটনায় তারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় বলেন, হিন্দু জনগোষ্ঠির মাঝে আতংক ছড়াতে সংঘবদ্ধ দূর্বৃত্তরা মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করেছে। দূর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তুমুলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা পুনরায় এ ধরনের অপরাধ সংঘটিত করার দু:সাহস পাবে। তাই তিনি এঘটনার সৃষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন। 


নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাছেন আলী জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সংঘবদ্ধ চক্রটি মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুর করে আতংক সৃষ্টির অপচেষ্টা করছে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা অবশ্যই সরকার বিরোধী। 


কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু জনগোষ্ঠির মানুষজনের সাথে মতবিনিময় করেছেন। মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে থানা পুলিশ ও ডিবি পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। 


ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, হিন্দু জনগোষ্ঠির সাথে মতবিনিময় করে তাদেরকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরকারী দূর্বৃত্তদের অবশ্যই চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তাদের দৃষ্টান্তুমুলক শাস্তি নিশ্চিত করাও হবে। তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জেলা প্রশাসক মহাদয়ের নিদের্শে আর্থিক অনুদান দেয়া হবে।


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৪৬ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২৬৪ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে



দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৯৮ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে


ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৯৯ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে