কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষার্থীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত আব্দুল হাকিমকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মার্চ ২০২৩) সকাল সাড়ে দশটা থেকে ঘন্টাব্যাপী নেওয়াশী বাজারে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। এতে সংহতি প্রকাশ করে সাথে যোগ দেয় নেওয়াশী মহাবিদ্যালয়, নেওয়াশী ইসলামিয়া আলিম মাদ্রাসা, নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান নেওয়াশী সৃজন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, প্রগতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও বিপদের বন্ধু সংগঠন সংহতি জানিয়ে তাদের সাথে যোগ দেয়।

সমাবেশে নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুলের সভাপতিত্বে কালীগঞ্জ কলেজের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, নেওয়াশী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জীবন নেছা, সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান, নলিনী কান্ত রায়, নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, অভিভাবকদের মধ্যে মজিদুল হক বক্তব্য রাখেন।

সমাবেশের বক্তারা বলেন, অপহরণকারী  আবদুল হাকিম একজন মাদক সম্রাট ও প্রভাবশালী হওয়ায় মামলা হওয়ার পরও দাপট দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। তাই প্রশাসনের নিকট আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান বক্তারা। এসময় পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী সহ স্থানীয় সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত ১ মার্চ ২০২৩ সকাল সাড়ে ছয়টার দিকে প্রাইভেটে যাওয়ার সময় ফুলবাড়ী উপজেলার রাবাইতারী গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হাকিম ভুক্তভোগী ওই শিক্ষার্থীর প্রতিরোধ করে অপহরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। মোটরসাইকেলে তুলতে না পেরে জোরজবরদস্তি করে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে টেনে নিয়ে যায়। ভুক্তভোগির চিৎকারে স্থানীয় লোকজনের এগিয়ে আসলে আব্দুল হাকিম ভুক্তভোগীকে ফেলে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। আরো জানা গেছে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ভুক্তভোগী শিক্ষার্থীকে উত্তপ্ত করত ওই আব্দুল হাকিম। যার প্রতিকার চেয়ে একাধিকবার আব্দুল হাকিমের অভিভাবকদের জানানোর পরও কোন ধরনের ব্যবস্থা নেয়া হয় নাই। 


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৪৬ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২৬৪ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে



দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৯৮ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে


ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৯৯ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে