কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এর পরে সকাল ১০টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করেছে জেলা যুবদল। ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান তুষার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির প্রমুখ। এসময় ডাক্তার মাহবুবা ফেরদৌস মিথুন ও ডাক্তার মো: রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন। জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের সেবা করার লক্ষে এই যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকের তারেক রহমান এর নেতৃত্বে কেন্দ্রিয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মতে আমাদের এ কার্যক্রম। আজকের এই কর্মসূচী জনগনের কষ্ট লাঘবের জন্য একটি সংক্ষিপ্ত প্রগ্রামের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী কার্যকম পরিচালনা করা হয়।
Tag
আরও খবর